প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিন। এদিনই সাধারণত বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গা প্রতিমাকে। পারিবারিক পূজার বিসর্জন হবে আজ। কাল বুধবার মহররমের কারণে সর্বজনীন বা বারোয়ারি পূজার বিসর্জনের সময় বাড়িয়ে আগামী শুক্রবার পর্যন্ত করেছে রাজ্য সরকার। এবার কলকাতার বিসর্জন বা নিরঞ্জন হবে একটি বিশেষ অনুষ্ঠান ও শোভাযাত্রার মাধ্যমে। রাজ্য সরকার এই প্রথম দুর্গাপূজাকে ঘিরে নতুন এ উদ্যোগ নিয়েছে। শুক্রবার কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার রেড রোডে এ বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরা। সেখানে তৈরি করা বিশেষ মঞ্চে ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ গঙ্গার বাবুঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।
কলকাতা প্রতিনিধি