কলকাতায় মহামিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর সারদা অর্থ কেলেঙ্কারি মামলায় জড়িত থাকার অভিযোগ এনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় কংগ্রেস। গতকাল শনিবার দুপুরে এই দাবিতে কলকাতার হাজরা মোড় থেকে কংগ্রেসের এক ‘মহামিছিল’ বের হয়। ভবানীপুর পর্যন্ত চলা মিছিলে অংশ নেওয়া কংগ্রেস নেত্রী মালা রায় বলেন, ‘এখন দিবালোকের মতো সত্য বেরিয়ে পড়ছে।’
কলকাতা প্রতিনিধি