কলকাতায় মহামিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ, সাম্প্রদায়িকতা হটানো, সর্বজনীন রেশন ব্যবস্থা চালু, মজুতকারী ও কালোবাজারির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ১৬টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সোমবার বিকেলে ১৭টি বাম দলের উদ্যোগে এক মহামিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় কলকাতায়। কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কলেজ স্কয়ারে। মিছিলে অংশ নেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুসহ শরিক দলের নেতারা। মিছিলকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মিছিলে বামফ্রন্টের ১০টি শরিক দল এবং পিডিএস, কমিউনিস্ট পার্টি অব ভারত, সিপিআইএমএল (সন্তোষ রানা), সিআরএলআই, সংযুক্ত জনতা দল, রাষ্ট্রীয় জনতা দল, এনসিপির নেতারা অংশ নেন।