কলকাতায় মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ শীর্ষক দুই দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
গতকাল সোমবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে আইসিসিআর-এর রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টারের বেঙ্গল গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ ও আইসিসিআর-এর পরিচালক গৌতম দে।
দুই দিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীতে ১৮৪টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। আজ এই প্রদর্শনীটি শেষ হবে।