কলকাতায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতার কলামন্দিরের কলাকুঞ্জ মিলনায়তনে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশ উপহাইকমিশনের সৌজন্যে পাওয়া ছবি
কলকাতার কলামন্দিরের কলাকুঞ্জ মিলনায়তনে রবীন্দ্রসংগীত পরিবেশন করছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশ উপহাইকমিশনের সৌজন্যে পাওয়া ছবি

কলকাতার কলামন্দিরের কলাকুঞ্জ মিলনায়তনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উৎসবের আয়োজন করে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।

অনুষ্ঠানে গিটার বাজান কাজী নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আর নজরুল গীতি পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল। এই দুই শিল্পী দর্শকদের মাতিয়ে রাখেন। তাঁদের গান মুগ্ধ করে কলকাতাবাসীকে।