কলকাতায় সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কলকাতা পুলিশের এসটিএফ বা স্পেশাল টাস্কফোর্স সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করেছে। শনিবার গভীর রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে । সোমবার তাঁদের কলকাতার আদালতে তোলা হবে।

গ্রেপ্তাররা হলেন নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। এই তিনজন নব্য জেএমবির সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে কলকাতা পুলিশ। তাঁদের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র উদ্ধার করেছে এসটিএফ।

এসটিএফ-এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই রোববার সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের এখনো জিজ্ঞাসাবাদ চলছে। তাঁরা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কিনা এবং তাঁদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার তাঁদের কলকাতার আদালতে তোলা হবে।