কলকাতায় সেরা পূজার চোখ ধাঁধানো শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় দুর্গাপূজা শেষ হয়েছে গত শনিবার দশমীর মধ্য দিয়ে। রোববার পবিত্র মহররম থাকায় বিসর্জনের সময় ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়। এ বছরও কলকাতায় দেবী দুর্গার বিসর্জন হয় কলকাতার বাবুঘাটের গঙ্গার ঘাটে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপূজা শেষ হলো গত শনিবার দশমীর মধ্য দিয়ে। ওই দিনই শাস্ত্রমতে বিসর্জন হয় দেবী দুর্গার। তবে বিভিন্ন ক্লাব বা সংগঠন বিসর্জন পরে দিয়ে থাকে। রোববার পবিত্র মহররম থাকায় এই বিসর্জনের সময় ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ঘোষণা দেয়, এ বছরও কলকাতায় দেবী দুর্গার বিসর্জন হবে কলকাতার বাবুঘাটের গঙ্গার ঘাটে বিশেষ শোভাযাত্রার মাধ্যমে। 

এ বছর সেরা পূজার গ্রেট শোর জন্য বাছাই করা হয় কলকাতার পুরস্কারপ্রাপ্ত ৬৮টি দুর্গা প্রতিমা। সেরা দুর্গা প্রতিমাকে নিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটায় কলকাতার রেড রোডে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। ছবি: ভাস্কর মুখার্জি

এ জন্য সেরা পূজার গ্রেট শোর জন্য বাছাই করা হয় কলকাতার পুরস্কারপ্রাপ্ত ৬৮টি দুর্গা প্রতিমাকে। গত বছর বাছাই করা হয়েছিল ৩৯টি প্রতিমাকে। এবারের সেই সেরা দুর্গা প্রতিমাকে নিয়ে আজ মঙ্গলবার বিকেল পাঁচটায় কলকাতার রেড রোডে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রীরা, সাংসদ, বিধায়কসহ কলকাতার বিশিষ্টজনেরা। শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব—উপস্থিত থাকেন বিদেশি অতিথিরাও।
প্রতিটি বিজয়ী পূজা কমিটি এই বিসর্জন শোভাযাত্রায় ব্যবহার করেছে সুসজ্জিত ট্রাক বা লরি। ছিল প্রতিটি দলে ৫০ কর্মী। শিল্পী। সাজিয়ে ছিল প্রতিটি পূজা কমিটি ট্যাবলোও। এরপর এই ট্যাবলো নিয়ে বিকেল পাঁচটায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। শোভাযাত্রার মাঝে রেড রোডে তৈরি করা হয় বিশেষ মঞ্চ।

বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জনের জন্য রেড রোড ধরে নেতাজির মূর্তি, ইডেন গার্ডেন্স পার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরের বাবুঘাটে। সেখানের ১৭টি ঘাটে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় প্রতিমা বিসর্জন। ছবি: ভাস্কর মুখার্জি

এখানে অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চের সামনে প্রতিটি পূজা কমিটি তাদের সদস্য ও শিল্পীদের নিয়ে প্রদর্শন ও পরিবেশন করে নানা অনুষ্ঠান। গানবাজনা-নৃত্য থেকে বিভিন্ন ক্রীড়া কৌশল।
এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতিমা বিসর্জন করার জন্য রেড রোড ধরে নেতাজির মূর্তি, ইডেন গার্ডেন্স পার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার তীরের বাবুঘাটে। সেখানের ১৭টি ঘাটে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় প্রতিমা বিসর্জন।
এই রেড রোডে প্রতিবছরই পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ এবং স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়ে আসছে।