কলকাতায় হোসেন আলী স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রদূত জকি আহাদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রদূত জকি আহাদ। ছবি: সংগৃহীত

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর ১৮ এপ্রিল সেদিনকার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে কর্মরত উপহাইকমিশন হোসেন আলী দূতাবাসের পাকিস্তানের পতাকা নামিয়ে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। পাশাপাশি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করে পাকিস্তান সরকারের ২২ বছরের চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন। হোসেন আলী ছিলেন প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে কলকাতায় তৎকালীন পাকিস্তান উপদূতাবাসে তুলেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা। সেই দিনটিকে স্মরণ করে আজ শনিবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ সকালে আয়োজিত এক অনুষ্ঠানে উপদূতাবাসের চার কর্মকর্তা বাংলাদেশের জাতীয় পতাকা ধরেন। মাঝখান ধরেন উপরাষ্ট্রদূত। এরপরে এই পতাকা নিয়ে উপদূতাবাসের চারপাশ ঘুরে যথাযথ সম্মানের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপরাষ্ট্রদূত জকি আহাদ। পতাকা উত্তোলনের পর তিনি বলেন, ‘সেদিন এই দূতাবাসই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। আজ সেই ঐতিহাসিক দিন। আমি এই দিনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে গর্বিত।’