কলকাতায় 'প্রাণের বৈশাখ' উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে দুই দিনের ‘প্রাণের বৈশাখ উৎসব’। এ উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতা, ভারত, ১২ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে শুরু হচ্ছে দুই দিনের ‘প্রাণের বৈশাখ উৎসব’। এ উপলক্ষে কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। কলকাতা, ভারত, ১২ মার্চ। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গের কলকাতায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী ‘প্রাণের বৈশাখ উৎসব’। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান প্রাণ-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রাণ বেভারেজ’স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সাইফ সাইগল। সঙ্গে ছিলেন প্রাণের আরেক কর্মকর্তা কাশিথ সাইগল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শনি ও রোববার, দুদিন ধরে উত্তর কলকাতার শ্যাম পার্কে চলবে এ উৎসব। এতে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাতফেরি, মঙ্গল শোভাযাত্রা এবং বাংলাদেশি পণ্য ও খাবারের নানা আয়োজন। সেখানে মিলবে আরএফএল কোম্পানির তৈরি প্লাস্টিকের নানা পণ্য। খাবারের পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশে তৈরি পোশাকও।

এই উৎসবে বাংলাদেশ থেকে যোগ দেবেন বিশিষ্ট শিল্পী বুশরা শাহরিয়ার। থাকবেন কার্তিক দাস বাউল, শ্রাবণীসহ আরও অনেকে। আরও থাকবেন টালিউড তারকা শুভশ্রী, সোহম ও নীল।