কলকাতায় 'পয়লা ভোজে' পুরান ঢাকার খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্না করে দেখাচ্ছেন জাহিদুল ইসলাম। ছবি: ভাস্কর মুখার্জি
রান্না করে দেখাচ্ছেন জাহিদুল ইসলাম। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলা নববর্ষ দ্বারপ্রান্তে। এই বাংলা নতুন বছরকে সামনে রেখে এবার কলকাতার সল্টলেকের একটি অভিজাত হোটেলে আয়োজন করা হয়েছে ‘পয়লা ভোজ’ উৎসবের। হোটেলটির নাম ‘ডি শোভরানী’। এই দিন অন্যান্য খাবারের পাশাপাশি ঢাকার তিনটি ঐতিহ্যবাহী খাবার থাকবে সেখানে।

এই তিন খাবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। মুঘল সম্রাটদের প্রিয় ছিল এগুলো। খাবার তিনটি হলো মোরগ পোলাও, জালি কাবাব ও সরিষার তেলের তেহারি।

গতকাল বুধবার এক সাংবাদ সম্মেলনে এই তিনটি খাবার তৈরি করে দেখান ঢাকা থেকে আগত বাংলাদেশের এক নামী শেফ। তাঁর নাম শেখ জাহিদুল ইসলাম। তিনি ২০১৫ সালে এটিএন বাংলায় শেফের শিরোপা পেয়েছিলেন।