কলকাতায় 'বর্ডারল্যান্ডস' বইয়ের আনুষ্ঠানিক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট সাংবাদিক ও চেন্নাইয়ের ডেকান ক্রনিক্যাল পত্রিকার বিশিষ্ট সাংবাদিক প্রদীপ দামোদারনের লেখা ‘বর্ডারল্যান্ডস’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ হয়েছে কলকাতায়। গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতা প্রেসক্লাবে এই গ্রন্থটি প্রকাশ করেন লেখক।

লেখক দামোদারন বলেছেন, দীর্ঘ এক বছর তিনি ভারতের সঙ্গে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সীমান্ত পরিদর্শন করে তাঁর অভিজ্ঞতার কথা তুলে এনেছেন এই গ্রন্থে। সীমান্তের সমস্যা, অনুপ্রবেশ, চোরাচালান, মানুষের জীবনধারণ, যাতায়াত, ভ্রমণ, সীমান্তের মানুষের রুটিরুজির নানা কথা তিনি তুলে এনেছেন এই গ্রন্থে।

৩৮৬ পৃষ্ঠার এই গ্রন্থটি প্রকাশ করেছে হরিয়ানার গুরুগাঁওয়ের হ্যাচেট বুক পাবলিসিং ইন্ডিয়া লিমিটেড। বইটিতে লেখক বাংলাদেশের সঙ্গে কোচবিহারের সীমান্তসহ ছিটমহল, পশ্চিমবঙ্গের টাকি সীমান্ত, পাঞ্জাব-পাকিস্তান সীমান্তের হোসনিওয়ালা, নেপাল-ভারত সীমান্তের রক্সৌল, চীন ও তিব্বতের সঙ্গে সিকিমের সীমান্ত, ভুটান-ভারতের জয়গাঁও সীমান্ত, শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ধনুস্কোটি ও লাক্ষাদ্বীপের মিনিকয় ও ভারতের অরুণাচলের সঙ্গে চীনের তালান, মিয়ানমারের সঙ্গে ভারতের মোরে সীমান্ত পরিদর্শন করে লিখেছেন এই ‘বর্ডারল্যান্ডস’ গ্রন্থটি।