প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লবী কল্পনা দত্ত যোশীর জন্মশতবর্ষ উপলক্ষে গত বুধবার বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। আগরতলা প্রেসক্লাবে বিপ্লবী কল্পনা দত্ত যোশী জন্মশতবর্ষ উৎসব কমিটির আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী মানিক সরকার গোটা দুনিয়ায় সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তাতে উদ্বেগ প্রকাশ করে কল্পনা দত্তের মতো নারীদের আদর্শে যুবসমাজকে উদ্বুদ্ধ করার ডাক দেন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রবীণ সাংবাদিক ও সাহিত্যিক অরুণ দাশগুপ্ত। তিনি ও সাহিত্যিক ফুলন ভট্টাচার্য আলোচনা সভায় কল্পনা যোশীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। স্মরণ করা হয় অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার ও গণেশ ঘোষদেরও।