কাকিনাড়া উপকূলে আঘাত হানতে যাচ্ছে অশনি, অন্ধ্র প্রদেশে বৃষ্টিপাত
ঘূর্ণিঝড় অশনি দিক পরিবর্তন করে ভারতের অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূলে পৌঁছে গেছে। আজ বুধবার ঝড়টি কাকিনাড়া উপকূলে আঘাত হানার পর এটি আবারও কাকিনাড়া ও বিশাখাপট্টনমের মাঝামাঝি সাগর এলাকায় ফিরে যাবে। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে আজ সকাল থেকে অন্ধ্র প্রদেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। খবর এএনআইর।
হায়দরাবাদের আবহাওয়া দপ্তরের প্রধান নাগারত্ন এএনআইকে বলেন, অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। তেলেঙ্গানার নালগন্দা, সুরিয়াপেত, ভাদরাদ্রি, কোথাগুদেম, খাম্মাম ও মলুগু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
নাগারত্ন বলেন, অন্ধ্র প্রদেশের উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। সংলগ্ন এলাকাগুলোতে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পাশের রাজ্য তেলেঙ্গানায়ও। নালগন্দা, সুরিয়াপেত, ভাদরাদ্রি কোথাগুলেম, খাম্মাম ও মলুগোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কখনো কখনো ভারী বৃষ্টিপাতও হতে পারে।
আবহাওয়া কর্মকর্তারা বলছেন, তেলেঙ্গানা রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হায়দরাবাদে পরবর্তী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে।
এর আগে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওডিশার বিশেষ ত্রাণবিষয়ক কমিশনার প্রদীপ কুমার জেনা এএনআইকে বলেন, বুধবার সকাল নাগাদ অন্ধ্র প্রদেশের কাকিনাড়া উপকূলে পৌঁছে যাবে অশনি।
ভারতের আবহাওয়া বিভাগের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএনআইকে বলেন, ঘূর্ণিঝড় অশনির কারণে অন্ধ্র প্রদেশের উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে।
তেলেঙ্গানার নালগন্দা, সুরিয়াপেত, ভাদরাদ্রি কোথাগুদেম, খাম্মাম ও মুলুগো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।