কাদার প্রলেপে তাজমহল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহলের মূল গম্বুজটি আগামী বছরই কাদার প্রলেপ দিয়ে ঢেকে ফেলবে কর্তৃপক্ষ। ধোঁয়াশার কারণে ক্রমেই হলুদ হয়ে আসা তাজের মর্মর পাথরের চেহারা ফেরাতে এ উদ্যোগ। গত বছর থেকেই অবশ্য অনন্য স্থাপত্যটির বিভিন্ন অংশে কাদার প্রলেপ লাগানোর কাজ শুরু হয়েছে। তবে মূল গম্বুজটি এখনো অনাবৃত রয়ে গেছে। আগ্রা এলাকায় বায়ুদূষণের জন্য স্থানীয় কয়লাভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই অনেকাংশে দায়ী করেন পরিবেশবাদীরা। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) কর্মকর্তা ভুবন বিক্রম বলেন, ‘কাদার প্রলেপ দিয়ে ঢেকে ফেলার এই পদ্ধতিটা আসলে একধরনের পরিস্কারের প্রক্রিয়া। তাজমহলের পূর্বদিকের দেওয়ালে এখন এ প্রক্রিয়া চলছে।’
এএফপি