প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা দেশবিরোধী স্লোগান দেওয়ার দায়ে অভিযুক্ত কানহাইয়া কুমার অভিযোগ করলেন, আদালতে তাঁর ওপর হামলাকারীদের পুলিশ চলে যেতে সহায়তা করেছে। সুপ্রিম কোর্ট থেকে তাঁর কাছে পাঠানো আইনজীবীদের কাছে এ কথা বলেন কানহাইয়া। ভিডিওতে ধারণ করা সাক্ষাৎকারে কানহাইয়া বলেন, ‘আমাকে ঘুষি, লাথি দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। আইনজীবীদের পোশাক পরা একদল লোক আমার ওপর হামলার জন্য অপেক্ষা করছিল। কানহাইয়া আরও বলেন, তিনি ও সঙ্গে থাকা জেএনইউয়ের এক অধ্যাপক হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করলেও পুলিশ তাকে ধরেনি।
এনডিটিভি