কামদুনি মামলায় ৩ জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কলকাতা শহরের অদূরে কামদুনি গ্রামের চাঞ্চল্যকর কামদুনি গণধর্ষণ-হত্যা মামলায় গতকাল শনিবার দোষী সাব্যস্ত ছয় অপরাধীর সাজা ঘোষণা করা হয়েছে। কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সঞ্চিতা সরকার তিনজনের ফাঁসি ও তিনজনের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এই মামলায় ছয়জনকে দোষী সাব্যস্ত করা হয় গত বৃহস্পতিবার। দুজনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দেওয়া হয়।
২০১৩ সালের ৭ জুন কামদুনি গ্রামের এক কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে নয়জন দুষ্কৃতকারী। তারা পরে ওই ছাত্রীকে নৃশংসভাবে হত্যা করে। পরদিন ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।