কারাগার ভেঙে আসামিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাগাল্যান্ডের বাণিজ্যিক শহর ডিমাপুরে কারাগারের ফটক ভেঙে ঢুকে একজন আসামিকে বাইরে নিয়ে গিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় অন্তত ১০টি গাড়িতে আগুন দেয় তারা। এ ঘটনার পর দিমাপুর শহরে কারফিউ জারি করা হয়েছে। খবর এনডিটিভির।
নিহত আসামির নাম সৈয়দ ফরিদ খান। তিনি অবৈধ অভিবাসী বলে অভিযোগ উঠেছে। নাগা এক নারীকে ধর্ষণের অভিযোগে গত ২৫ ফেব্রুয়ারি ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই কারাগারে পাঠানো হয়।