কারাগারে বসেই সম্পত্তি বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিশিষ্ট শিল্পপতি সাহারা গ্রুপের প্রধান সুব্রত রায়কে কারাগারে বসেই সম্পত্তি বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে। কারা কর্তৃপক্ষ তাঁর জন্য একটি অফিস খুলেছে। কারা সদর দপ্তর থেকে মাত্র এক মিনিটের দূরত্বে ছয় শ বর্গফুটের একটি কক্ষে সুব্রত রায়ের জন্য একটি অফিস কক্ষ স্থাপন করা হয়েছে। সেখানে তিনি সম্পত্তি বিক্রি অথবা বন্ধক দেওয়ার জন্য ভিডিও কনফারেন্সে কথা বলা এবং দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে পারবেন। জামিনের জন্য আদালত কর্তৃক নির্ধারিত ১০ হাজার কোটি রুপি জোগাড় করতে সুব্রত রায় তাঁর দুটি মূল্যবান সম্পত্তি এবং নিউইয়র্কের একটি বিলাসবহুল হোটেল বিক্রির চেষ্টা চালাচ্ছেন। পুঁজিবাজারসংক্রান্ত এক মামলার শুনানিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় গত মার্চে সুব্রত রায়কে কারাগারে পাঠানো হয়েছিল। পাঁচ মাস ধরে তিনি নয়াদিল্লির তিহার কারাগারে আটক রয়েছেন। রয়টার্স