প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম ২০০৬ সালে পদত্যাগ করতে চেয়েছিলেন। তাঁর প্রেস সচিব এস এম খান গত শনিবার ওডিশার এসওএ বিশ্ববিদ্যালয়ে এক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে এ কথা বলেন। তিনি বলেন, ওই সময় বিহার বিধানসভা ভেঙে দিতে রাষ্ট্রপতির আদেশ সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর পদত্যাগ করতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কালাম। এস এম খান বলেন, শুরুতে বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্তে স্বাক্ষর করতে রাজি ছিলেন না কালাম। বিহারের তখনকার গভর্নর বুটা সিং বিধানসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠায়।
টাইমস অব ইন্ডিয়া