কালামের নামে কলকাতায় সরকারি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সদ্যপ্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও পরমাণুবিজ্ঞানী এ পি জে আবদুল কালামের নামে কলকাতার রাজারহাটে নির্মিত একটি সরকারি কলেজের নামকরণ করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গতকাল বুধবার রাজ্য সরকারের সচিবালয়ে এ কথা জানিয়েছেন।
সম্প্রতি ওই কলেজটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ওই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকায় কলেজের নামকরণ করা হয়নি।