কাশ্মীর সীমান্তে গুলিতে নয়জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীর সীমান্তে বেসামরিক লোক নিহত হওয়ার পাল্টাপাল্টি দাবি করেছে ভারত ও পাকিস্তান। দুই পক্ষের দাবি অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনীর হামলায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ জন। তবে সীমান্তরক্ষীদের কেউ হতাহত হয়নি।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গতকাল রোববার ‘বিনা উসকানি’তে জম্মু ও কাশ্মীরের কারনিয়া এলাকায় ভারতের সীমান্তচৌকি ও বেসামরিক এলাকা লক্ষ্য করে রাতভর গুলিবর্ষণ করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী ‘পাক রেঞ্জার্স’। এতে অন্তত পাঁচজন বেসামরিক লোক নিহত হন।
অন্যদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাত দিয়ে পাকিস্তানি দৈনিক ডন জানিয়েছে, গত রাতে শিয়ালকোট সীমান্তে ‘বিনা উসকানি’তে হামলা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে দুই নারী ও এক শিশুসহ পাকিস্তানের চারজন বেসামরিক লোক নিহত হয়।