কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনাসহ নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী। ছবি: ফাইল ফটো (এএফপি)
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী। ছবি: ফাইল ফটো (এএফপি)

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের বিরোধপূর্ণ সীমান্তে গুলির ঘটনায় দেশটির এক সেনা ও সন্দেহভাজন তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ ওই অংশে এ গোলাগুলির ঘটনা ঘটে। খবর এএফপির।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর থেকে তিন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী সীমান্ত দিয়ে ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা চালালে এই গুলির ঘটনা ঘটে। এ সময় সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারী অস্ত্র নিয়ে মোতায়েন থাকা ভারতীয় সেনারা গুলি ছুড়লে ওই তিনজন নিহত হয়। গুলিবিনিময়ে নিহত হয় এক ভারতীয় সেনা।
এ ঘটনার এক দিন আগে ওই এলাকা অতিক্রম করার চেষ্টার সময় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে তিন যোদ্ধা নিহত হয়।