কাশ্মীরে গুলিতে দুই পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতশাসিত কাশ্মীরের শ্রীনগরে গুলিতে সে দেশের পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন। জঙ্গিরা তাঁদের গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বলছে, শ্রীনগরের ওই এলাকায় তাঁরা টহল দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে এসে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পালিয়ে যায়।

কোনো জঙ্গি দল এই হামলার দায় স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, হামলাকারীদের ধরতে অভিযান চালানোর পরিকল্পনা চলছে। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ভারতশাসিত কাশ্মীরে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জঙ্গিদের হামলা চলে। তবে গত কয়েক বছরে শ্রীনগরে এ ধরনের ঘটনা ঘটেনি।