কাশ্মীরে পত্রিকার প্রকাশনা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কাশ্মীর রিডার নামের একটি স্থানীয় একটি পত্রিকা বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই পত্রিকার সম্পাদক হিলাল মীর গতকাল সোমবার আল-জাজিরাকে বলেন, একদল পুলিশ গত রোববার পত্রিকার কার্যালয়ে গিয়ে প্রকাশনা বন্ধ করে দেয়। তাদের কাছে প্রকাশনা বন্ধের জন্য শ্রীনগর জেলা প্রশাসনের দেওয়া নির্দেশনা ছিল। তিনি বলেন, ‘আমরা জানি না কেন আমাদের পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। আমরা তো কোনো অবস্থা তৈরি করিনি। বরং যা ঘটছে, অন্যান্য পত্রিকার মতো সেই বিষয়েই আমরা প্রতিবেদন করছি।’