কাশ্মীরে ফের কারফিউ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে আজ শনিবার আবার কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভের সময় এক শিশু গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে পরিস্থিতি আবার থমথমে হয়ে উঠেছে। 


বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১২ বছর বয়সী ওই শিশুর জানাজার সময় সরকারি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা সহিংস ঘটনা ঘটে। এতে আবার কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন কর্মকর্তা বলেন, শ্রীনগরে শহীদদের জন্য তৈরি সমাধিক্ষেত্রের কাছে ওই শিশুর জানাজার সময় সবাইকে ছত্রভঙ্গ করতে পুলিশ ও আধা সামরিক বাহিনীর সৈন্যরা কাঁদানে গ্যাসের শেল ও গুলি ছোড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, ওই শিশু বাড়ির বাইরে গুলিতে ঝাঁজরা হয়ে গেছে। পুলিশের দাবি, গত শুক্রবার ওই শিশু ভারতবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল।