কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত পুলিশসহ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের দক্ষিণাঞ্চলে শনিবার রাতভর পুলিশ ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুজন বিচ্ছিন্নতাবাদী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশের ভাষ্য, ত্রাল শহরের শিকারগা এলাকার একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্যরা আশ্রয় নিয়েছে বলে খবর ছিল। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখানে রাতভর গোলাগুলি চলে। সকাল পর্যন্ত থেমে থেমে বিচ্ছিন্নতাবাদীরা গুলি ছোড়ে।
পুলিশ জানায়, বন্দুকযুদ্ধ চলাকালে বিচ্ছিন্নতাবাদীরা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের এক সদস্যের রাইফেল ছিনিয়ে নেয়। নিহত দুই বিচ্ছিন্নতাবাদীর একজন কাশ্মীরের তরুণ জঙ্গি নেতা বুরহান মুজাফফর ওয়ানির ঘনিষ্ঠ ছিলেন। ওয়ানি কিছুদিন আগে ভারতীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন।