কাশ্মীরে হিন্দু পুণ্যার্থীদের বাসে হামলায় নিহত ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু পুণ্যার্থীদের বাসে গত সোমবার রাতে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়।
জম্মু ও কাশ্মীর রাজ্যের পুলিশ তীর্থযাত্রীদের ওপর হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে (এলইটি) দায়ী করেছে। মূল পরিকল্পনাকারী হিসেবে জঙ্গি আবু ইসমাইলকে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানায়, সোমবার রাতে কাশ্মীরের গুরুত্বপূর্ণ তীর্থস্থান অমরনাথ মন্দির-ফেরত একদল পুণ্যার্থীর বাসে জঙ্গিরা হামলা চালায়। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জনই নারী। অন্য একজন পুরুষ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ নেতারা এ ঘটনার তীব্র নিন্দা করেছেন। অমরনাথের তীর্থযাত্রীদের জন্য জম্মু ও কাশ্মীরের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বৈঠক ডেকেছেন।