কাশ্মীরে ৪ বিচ্ছিন্নতাবাদী, ২ সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে আজ রোববার বন্দুকযুদ্ধে সন্দেহভাজন চার বিচ্ছিন্নতাবাদী ও দুই সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
একজন পুলিশ সদস্য বলেন, কাশ্মীরের দক্ষিণে একটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা লুকিয়ে আছে জানতে পেরে সেনা ও পুলিশ সদস্যরা গ্রামটি ঘিরে ফেলে।
শ্রীনগরে থাকা সেনাঘাঁটির মুখপাত্র কর্নেল মনীশ এএফপিকে বলেন, ‘ঘটনাস্থলে চারজন সন্ত্রাসী নিহত হয়েছে। সেখান থেকে চারটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুই সেনাসদস্য শহীদ হয়েছে ও তিনজন আহত হয়েছে।’
জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান এসপি বেদ বলেন, যে বাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা নিহত হয়েছিল, সেই বাড়ির মালিকের এক যুবক ছেলেও এ বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। তবে এ ঘটনার সময় বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।