কাশ্মীরের জন্য মোদির ৮০ হাজার কোটি রুপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জম্মু ও কাশ্মীরকে ‘আধুনিক, প্রগতিশীল ও উন্নত’ রাজ্য হিসেবে গড়ে তুলতে ৮০ হাজার কোটি রুপির আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি বলেছেন, এই খাতে বরাদ্দের পরিমাণ আরও বাড়ানো হবে। খবর এনডিটিভি অনলাইনের।
গতকাল শনিবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর ক্রিকেট স্টেডিয়ামে এক জনসভায় মোদি এই ঘোষণা দেন।
বরাদ্দের ব্যাপারে মোদি বলেন, ‘৮০ হাজার কোটি রুপিতে শেষ হচ্ছে না। এটা তো সবে শুরু...শুধু দিল্লির টাঁকশালই নয়, আমার হৃদয়ও আপনাদের জন্য থাকল।’
কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ওমর আবদুল্লাহ এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি পয়সাকড়ির পাল্লায় কাশ্মীর ইস্যুকে মেপে আবার একটি ভুল করলেন।’ পরে তিনি এক সংবাদ সম্মেলনে মোদির বক্তব্যকে ‘হতাশাব্যঞ্জক’ বলে উল্লেখ করেন।