কাশ্মীরের শিশুদের চুরি যাওয়া শৈশব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বের বুকে ছোট এক স্বর্গ কাশ্মীর। সব রূপ-সৌন্দর্য যেন ভিড় করেছে এখানে। ছোটবেলা থেকেই তুষার শুভ্রতা দেখে বড় হয় এখানকার শিশুরা। তবে সহিংসতার কাছে হার মানছে এই স্নিগ্ধতা। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের শিশুরা এখন দিন কাটায় আতঙ্ক নিয়ে। তাদের আঁকা ছবিতে ফুটে উঠে না শুভ্র প্রাকৃতিক সৌন্দর্য, বরং তীব্র উজ্জ্বল লাল রঙে রক্তের চিত্রই উঠে আসে। গত গ্রীষ্মকালটা অত্যন্ত রক্তাক্ত ও সহিংস বছর ছিল কাশ্মীরের মানুষের জন্য। এই সময়ে শিশুদের আঁকা কিছু ছবিতে ফুটে উঠেছে সহিংসতা তাদের মনে কতটা তীব্র প্রভাব ফেলেছে। বিবিসির প্রতিবেদনে তুল ধরা হয়েছে শিশুদের আঁকা কিছু ছবি।






