কাশ্মীরের শীর্ষ বিচ্ছিন্নতাবাদী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় নিরাপত্তা বাহিনী কাশ্মীরের এক শীর্ষ ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতাকে গুলি করে হত্যা করেছে গতকাল শনিবার। নিহত বশির আহমেদ ভারতের শীর্ষ পরোয়ানাভুক্ত ব্যক্তি ছিলেন। তাঁর বিরুদ্ধে অন্যতম অভিযোগ তিনি গত মাসে এক বন্দুকযুদ্ধে ছয়জন ভারতীয় পুলিশকে গুলি করে হত্যা করেছেন। তাঁর মাথার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হয়েছিল। গতকাল ভোরে কাশ্মীরের দেইলিগাম গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। এতে বশিরের পাশাপাশি আজাদ মালিক নামের আরেক বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এ সময় সংঘর্ষে আরও দুজন বেসামরিক লোক নিহত হন। ভারতীয় সেনা কর্মকর্তা লে. কর্নেল রাজেশ কালিয়া বলেন, নিহত দুই জঙ্গি লস্কর-ই-তাইয়েবার সদস্য। অভিযানের সময় আটকে পড়া ১৭ জনকে একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
রয়টার্স