প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) নতুন যোগ দেওয়া কিরণ বেদীকে দিল্লি বিধানসভা নির্বাচনে বড় পরাজয়ের পর আর জনসমক্ষে দেখা যাচ্ছে না। দলে তাঁর অবস্থান কী হবে, সেটিও স্পষ্ট নয়। বিজেপির জ্যেষ্ঠ নেতারা কিরণের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নন। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পুলিশের সাবেক এই ডাকসাইটে কর্মকর্তা। বিজেপি তাঁকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল। কিন্তু ৭০টি আসনের মধ্যে দলটি পায় মাত্র তিনটি।
এনডিটিভি