প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুকুর ‘অপহরণে’র এক অভিযোগ আনা হয়েছে দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুর থানায়। পুলিশও ভারতীয় দণ্ডবিধির পশু অত্যাচারের ধারায় অভিযোগটি গ্রহণ করে মামলা নিয়েছে। থানা এলাকার এক নারী সম্প্রতি এ মামলা দায়ের করেছেন। তাঁর অভিযোগ, ভুলু নামে এলাকার সবার পরিচিত কুকুরটিকে কেউ অপহরণ করেছে। পুলিশ খতিয়ে দেখছে, ওই এলাকায় উত্তর-পূর্ব ভারতের কেউ বাস করে কি না। কারণ, ওই অঞ্চলের একাধিক রাজ্যের মানুষ কুকুরের মাংস খেয়ে থাকে।