কুনালের অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারদা কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষ আবার কারাগারে অনশন করে অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার অসুস্থ হয়ে পড়ার পর কারাগার কর্তৃপক্ষ চিকিৎসা দিতে গেলে তিনি চিকিৎসাসেবা নিতে অস্বীকার করেন। চিকিৎসকেরা অবিলম্বে কুনালকে পিজিতে ভর্তির পরামর্শ দিলে সেখানেও চিকিৎসা নিতে রাজি হননি তিনি। বলেছেন, পিজি হাসপাতাল ‘সুস্থ রোগীদের’ জন্য। তিনি অসুস্থ তাই তিনি সেখানে যাবেন না। অস্বাস্থ্যকর কক্ষে রাখা হয়েছে এবং মূল অভিযুক্তরা গ্রেপ্তার হয়নি—এই দুই অভিযোগে অনশন করছেন কুনাল।