প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গে সারদার আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জড়িত থাকার অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি করেছেন তাঁরই দল তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত সাংসদ কুনাল ঘোষ। ওই ঘটনায় অভিযুক্ত হয়ে কুনাল এখন কারাবন্দী। গত বছরের সেপ্টেম্বর মাসে তিনি গ্রেপ্তার হন। গতকাল সোমবার দুপুরে কলকাতার একটি আদালত থেকে কারাগারে নেওয়ার সময় কুনাল চিৎকার করে বলতে থাকেন, সারদা-কাণ্ডের সবচেয়ে সুবিধাভোগী মুখ্যমন্ত্রী মমতা। এ জন্য সবার আগে তাঁকেই গ্রেপ্তার করা উচিত।
কলকাতা প্রতিনিধি