কৃমির ওষুধ খেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে কৃমিনাশক ওষুধ খাওয়ার পর প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ওষুধ আর না খাওয়ানোর পরামর্শ দিয়েছে। গত বুধবার পশ্চিমবঙ্গে পালিত হয় জাতীয় কৃমি দিবস। রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এ উপলক্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ৯ থেকে ১৯ বছর বয়সী ছাত্রছাত্রীদের কৃমির ওষুধ খাওয়ানোর উদ্যোগ নেয়। ওষুধ খাওয়ানোর পর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পেটে যন্ত্রণা
শুরু হয়। শুরু হয় বমি। এ ঘটনায় সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে যায় কাছের হাসপাতালে।