কেজরিওয়ালকে লক্ষ্য করে ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল
আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল

ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ডিম ও পাথর ছুড়েছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। 
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুর মাজরায় এ ঘটনা ঘটে।
এএপির স্বেচ্ছাসেবকদের ভাষ্য, দলীয় সমাবেশে ভাষণ দিচ্ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। এ সময় এক অজ্ঞাত দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে ডিম ও পাথর ছোড়ে। এরপর ওই দুর্বৃত্ত পালিয়ে যায়। 
দুর্বৃত্তের ছোড়া ডিম ও পাথর কেজরিওয়ালের গায়ে লাগেনি। তিনি অক্ষত আছেন। 
এর আগেও একাধিকবার হামলার শিকার হয়েছেন কেজরিওয়াল।