কেজরিওয়ালের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মানহানির মামলা করবেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি গতকাল রোববার এ কথা জানান। দিল্লি সরকার সম্প্রতি দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) আর্থিক অনিয়ম তদন্তের আদেশ দেয়। জেটলি ২০১৩ সাল পর্যন্ত ডিডিসিএর সভাপতি ছিলেন। আম আদমির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সভাপতি থাকাকালে জেটলি ওই দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজ সোমবার কেজরিওয়াল ছাড়াও তাঁর দল আম আদমি পার্টির (এএপি) আরও পাঁচ নেতার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন জেটলি। কেজরিওয়াল এক টুইটার বার্তায় জানান, ভারতের সাবেক সলিসিটর জেনারেল গোপাল সুব্রাহ্মনিয়াম ডিডিসিএর দুর্নীতির তদন্ত করবেন।
এনডিটিভি