কেজরিওয়ালকে কালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে রোববার ভাষণ দেওয়ার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি ছুড়ে মারেন এক নারী। পুলিশ ভাবনা অরোরা (২৬) নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে। রোববার দিল্লির একটি স্টেডিয়ামে ভাষণ দেওয়ার সময় ভাবনা মঞ্চের দিকে এগিয়ে আসেন এবং কেজরিওয়ালকে লক্ষ্য করে কালি, কাগজপত্র এবং একটি কমপ্যাক্ট ডিস্ক (সিডি) ছুড়ে মারেন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাঁকে আটক করে। পুলিশ জানিয়েছে, ভাবনা অরোরা কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) ভেঙে বেরিয়ে আসা সদস্যদের গঠিত ‘আম আদমি সেনা’র সঙ্গে যুক্ত। গতকাল সোমবার ওই নারীকে এক দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
এনডিটিভি