কেজরিওয়ালের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির করা মানহানি মামলায় জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর আম আদমি পার্টির (এএপি) আরও চারজন নেতা। এই জামিন আবেদনের শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন জেটলি ও কেজরিওয়ালের কর্মী-সমর্থকেরা।