কেরালার মন্দিরে আগুনের ঘটনায় আটক পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ভারতের কেরালার মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গতকাল সোমবার মন্দিরের পাঁচজন কর্মীকে আটক করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে কোল্লাম জেলার পরাভুর পুট্টিঙ্গল দেবীর মন্দিরে চলা উৎসবে আতশবাজি পোড়ানোর সময় কাছের একটি ঘরে রাখা বিপুল পরিমাণ আতশবাজিতে আগুন লেগে এক শর বেশি লোক নিহত ও অন্তত সাড়ে তিন শ জন আহত হয়।
কোল্লাম জেলার পুলিশ-প্রধান পি প্রকাশ বলেন, ‘আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পৃক্ততা সম্পর্কে জানব এবং পরবর্তী পদক্ষেপ নেব।’
এদিকে, কেরালার মুখ্যমন্ত্রী উমেন চান্ডি গত রোববার বলেছেন, আতশবাজি প্রদর্শনের ওপর সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও নিষেধাজ্ঞা দিতে পারে না।