কোচবিহারে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান সম্মেলনের উদ্বোধন করেন।
কোচবিহারের সাহিত্যানুরাগী হিতেন নাগের স্মরণে চার বছর ধরে দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব ‘হিতেন নাগ স্মৃতি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন’-এর আয়োজন করে আসছে। ৭ ও ৮ ফেব্রুয়ারি এই চতুর্থ সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং পশ্চিবঙ্গসহ ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার কবি-সাহিত্যিকেরা অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সাহিত্যিক আনন্দ গোপাল ঘোষ।
সাহিত্য সম্মেলনে বাংলাদেশ থেকে কবি ও তথ্যচিত্র নির্মাতা মাসুদ করিম প্রবন্ধ উপস্থাপন করেন। বিজ্ঞপ্তি।