কৈলাসের স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাস সত্যার্থীর বিশ্বাস, তাঁর জীবদ্দশাতেই শিশুশ্রম নির্মূল করা সম্ভব। ৬০ বছর বয়সী কৈলাস বলেন, ‘আমি আশা করি, আমার জীবদ্দশায় এর (শিশুশ্রম) সমাপ্তি ঘটবে। তবে তার জন্য আমাদের সবাইকে শিশুশ্রমের বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়াতে হবে।’ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) তথ্যমতে, ২০০০ সালের পর শিশুশ্রমের হার এক-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। তবে এখনো বিশ্বে কমপক্ষে ১৬ কোটি ৮০ লাখ শিশুশ্রমিক রয়েছে। আর ইউনিসেফের ধারণা, শুধু ভারতেই শিশু শ্রমিকের সংখ্যা দুই কোটি ৮০ লাখের কাছাকাছি। এএফপি