প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ভিয়েতনামের কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে। এ ছাড়া অন্তত ১৫টি নতুন বাজার তাদের বিক্রির হিসাবে রয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রি করছে ভারত। বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ ভারতের জন্য এটি একটি বড় ঘটনা। সহযোগী রাষ্ট্রগুলোর প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করা, সেই সঙ্গে আয় বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এই ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রহ্মোস অ্যারোস্পেসের কাছে ভারত সরকারের পক্ষ থেকে সম্ভাব্য ক্রেতাদের একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকায় প্রথমে আছে ভিয়েতনামের নাম। এরপর আছে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি ও ব্রাজিল। ক্ষেপণাস্ত্র কেনার জন্য ২০১১ সালে অনুরোধ জানায় ভিয়েতনাম।
এনডিটিভি