খনি বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নরেন্দ্র মোদি সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে যাওয়ার পথ আরেকটু মসৃণ হলো। গতকাল শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হলো আলোচিত ‘খনি ও খনিজ সম্পদ বিল’। রাজ্যসভায় আসনসংখ্যায় পিছিয়ে থাকা সরকার শেষ পর্যন্ত কয়েকটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থন আদায়ে সক্ষম হয়। এ বিলের লক্ষ্য লোহার আকরিক ও বক্সাইটের মতো পদার্থের খনিগুলো নিলামে তোলার একটি ব্যবস্থা চালু করা। ভারতে এ শিল্পে বেশ কয়েক বছর ধরে অচলাবস্থা চলছে। রাজ্যসভার ১১৭ জন সদস্য বিলের পক্ষে এবং ৬৯ জন বিপক্ষে ভোট দেন। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ কয়েকটি বিরোধী দল পক্ষে ভোট দেয়। সংযুক্ত জনতা দল ওয়াকআউট করে। কংগ্রেস ও বামেরা ভোট দেয় বিপক্ষে।
এনডিটিভি