খাঁচা ছেড়ে পালাল বাঘটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের একটি ন্যাশনাল পার্কের খাঁচা থেকে গত রোববার পালিয়ে গেছে সম্প্রতি স্কুলে চড়াও হওয়া চিতাবাঘটি। এক সপ্তাহ আগে চিতাবাঘটি বেঙ্গালুরুর এক স্কুলে ঢুকে ছয়জনকে আহত করার পর বাঘটিকে পাকড়াও করা হয়। খবর বিবিসির।
বানিরঘাটা ন্যাশনাল পার্কের পরিচালক সন্তোষ কুমার বলেন, চিতাবাঘটি খাঁচা থেকে বের হয়ে গেলেও পার্কের মধ্যেই রয়েছে। তাই স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।
পার্কের কর্মকর্তারা বলেন, তত্ত্বাবধানে নিযুক্ত কর্মীরা চিতাবাঘটিকে খাওয়ানোর জন্য খাঁচার দরজা খুলে দিয়েছিলেন। সম্ভবত পরে দরজাটি ভালোভাবে না লাগানোয় পালিয়ে যায় বাঘটি।
মূলত চিকিৎসার জন্যই বাঘটিকে বানিরঘাটা ন্যাশনাল পার্কে নেওয়া হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর কুন্ডালাহালিতে এক স্কুলে ঢুকে ছয় ব্যক্তিকে আহত করেছিল এই চিতাবাঘটি। প্রায় ১০ ঘণ্টা চেষ্টার পর চেতনানাশক প্রয়োগ করে একে ধরা হয়। এ ঘটনার পরপরই হোয়াইট ফিল্ড এলাকায় চিতাবাঘ দেখা যাওয়ার আতঙ্কে বেঙ্গালুরুর ১৪২টি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।