খুচরা বিক্রি বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধূমপান নিরুৎসাহিত করতে ভারতে খুচরা সিগারেট বিক্রি বন্ধ হতে যাচ্ছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার প্যাকেট ছাড়া সিগারেট বিক্রি বন্ধ করতে একটি বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশ গ্রহণ করেছে। ভারতের পার্লামেন্টের রাজ্যসভায় পাঠানো এক লিখিত বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী বেঙ্কাইয়া নাইডু এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয় ওই বিশেষজ্ঞ কমিটি তৈরি করে। কমিটি খোলা বা একটি সিগারেট বিক্রি বন্ধ, সিগারেট ক্রেতার ন্যূনতম বয়স বাড়ানো এবং এসব আইন ভঙ্গ করলে জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানোর সুপারিশ করেছে। টাইমস অব ইন্ডিয়া