গজলডোবায় ৫৬ কেজির বাগাড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় তিস্তা নদীতে ৫৬ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গত শনিবার গজলডোবা বাঁধের কাছে জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় লোকজন বলেছেন, তাঁরা এত বড় আকারের মাছ সাম্প্রতিককালে দেখেননি। সাতজন জেলে মিলে মাছটিকে নদী থেকে টেনে তোলেন। এ সময় তাঁদের চারজন সামান্য আহতও হন। গজলডোবায় বাঁধের যে পাশে পানি রয়েছে, সেখানেই মাছটি ছিল। এটি দেখতে এলাকায় ভিড় জমে যায়। স্থানীয় মাছ ব্যবসায়ী উত্তম সরকার মাছটি কিনে জলপাইগুড়ির মাছ ব্যবসায়ী গান্ধী দাস ও জ্যোতিষ দাসের কাছে ৩৫ হাজার রুপিতে বিক্রি করেন।