গরমে শতাধিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতে প্রচণ্ড দাবদাহে শতাধিক মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুঃসহ গরমে অনেক স্কুল বন্ধ রাখতে হচ্ছে। থেমে যাচ্ছে নির্মাণকাজের মতো ঘরের বাইরের পরিশ্রমের কাজ। সরকারি কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ মৃত্যুর তথ্য জানিয়েছেন। মে ও জুন ভারতের উষ্ণতম মাস। কিন্তু এরই মধ্যে কয়েকটি রাজ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে দক্ষিণের তেলেঙ্গানা রাজ্যে ৪৫ জন ও অন্ধ্রপ্রদেশে ১৭ জন মারা গেছে। ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ওডিশা রাজ্যে গরমে মারা গেছে ৪৩ জনের মতো।
রয়টার্স