গরহাজির শতাব্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়কে সারদা কেলেঙ্কারিতে জিজ্ঞাসাবাদের জন্য গত শনিবার তলব করেছিল অর্থ মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। গতকাল বুধবার কলকাতার সল্টলেকে অবস্থিত ইডির কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল শতাব্দীকে। কিন্তু শতাব্দী রায় গতকাল ইডির দপ্তরে যাননি। তবে ইডির দপ্তরে তাঁর আইনজীবীকে পাঠান সমন পাঠানোর কারণ জানতে। শতাব্দী রায় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সূত্র বলছে, ইডি শতাব্দীর কাছ থেকে সারদার সঙ্গে তাঁর চুক্তি এবং আর্থিক প্রাপ্তির বিষয়ে জানতে চায়।